বিটপি গ্রুপের কর্মীদের উন্নত এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ 'বিটপি গ্রুপ'-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ব্র্যাক ব্যাংকের সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগের পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন ফাইন্যান্সিয়াল সল্যুশনও উপভোগ করবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের এক্সক্লুসিভ সব সুযোগ-সুবিধা। বিটপি গ্রুপ বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও বহুমুখী ব্যবসায়িক গ্রুপ, যাদের তৈরি পোশাক শিল্প বিজ্ঞাপন, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং মৎস্য ও কৃষি খাতে সফল ব্যবসা রয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি