গ্রাহকদের লাইফস্টাইল সুবিধা দিতে গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি গোল্ডস জিম বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, নীরা গ্রাহক, কার্ডহোল্ডার ও কর্মীরা গোল্ডস জিম বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল সেবা ও সুবিধায় বিশেষ অফার উপভোগ করবেন। ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদিন এবং গোল্ডস জিম বাংলাদেশের জিএম আনিসুল ইসলাম ববি। চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা গ্রাহক, কার্ডহোল্ডার ও কর্মীরা গোল্ডস জিম বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল সেবা ও সুবিধায় বিশেষ অফার পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
