ইলেকট্রিক বাইক ও স্বর্ণের বার পেলেন উপায় ক্যাম্পেইনের বিজয়ীরা

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) উপায় সম্প্রতি তাদের বিভিন্ন গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে ও অভিনন্দন জানাতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। উপায়-এর পেমেন্ট ক্যাম্পেইনের বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের মো. সোহেল রানা পুরস্কার হিসেবে পেয়েছেন একটি রাইডো ইলেকট্রিক বাইক। অন্যদিকে, উইকেন্ড ক্যাম্পেইন (লাভ সামলাও) উইক ৪-এর বিজয়ী রাজশাহীর মো. আইনুল হক এবং ফরিদপুরের শিহাব মাহমুদ সজল প্রত্যেকে পুরস্কার হিসেবে পেয়েছেন একটি করে স্বর্ণের বার।