রূপালী ব্যাংক ও ভিসার মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ডিজিটাল পেমেন্ট সেবার সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং রূপালী ব্যাংক পিএলসির ভিসা কার্ড ব্যবসা বিকাশের লক্ষ্যে বিশ্বের শীর্ষস্থানীয় ডিজিটাল পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রূপালী ব্যাংক পিএলসি। গতকাল বুধবার রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির স্বাক্ষরিত নথি বিনিময় করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম এবং ভিসার নেপাল, ভুটান ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি