গ্রাহকদের জন্য টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্যক্তিগত প্রয়োজনে নতুন টু-হুইলার ক্রয়ের জন্য গ্রাহকদের সহজ ও সুবিধাজনক অর্থায়নের সুবিধা নিশ্চিত করতে টু-হুইলার লোন সেবা চালু করেছে ব্যাংক এশিয়া পিএলসি। এর ফলে গ্রাহকরা সহজেই ব্যক্তিগত বা অবাণিজ্যিক ব্যবহারের জন্য নতুন জ্বালানিচালিত অথবা বৈদ্যুতিক টু-হুইলার ক্রয় করতে পারবেন। গত মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ব্যাংক এশিয়া টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএনএম মাহফুজ। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি