ব্যাংকগুলোকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন শেষের তাগিদ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৪ সেপ্টেম্বরের পর নিবন্ধনের মেয়াদ আর কোনোভাবেই বাড়ানো হবে না জানানো হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি সার্কুলার জারি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংক জানায়, সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী গত ২৭ জুলাই থেকে চলতি বছরের হজ নিবন্ধন শুরু হয়েছে।

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশের অনুকূলে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা বরাদ্দ থাকলেও গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৩ হাজার ৭৪১ জন যাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।