ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৩২ দশমিক ১৫ পয়েন্টে অবস্থান করেছে।

এদিন ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ২৩ কোটি ৩ লাখ ৫ হাজার ১৯২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ৬৫৫ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৮১৯ টাকা।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০১ দশমিক ১৬ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৬ দশমিক ৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬২টির শেয়ারের দাম বেড়েছে, ৮০টির কমেছে এবং ৪৭টির দাম অপরিবর্তিত ছিল।

লেনদেনের ভিত্তিতে ডিএসইতে শীর্ষ ১০ কোম্পানি হলো- শার্প ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ন ব্যাংক, সায়হাম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আইএফআইসি ফার্স্ট ফাইন্যান্স ও এনভয় টেক্সটাইলস।

মূল্যবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স, বৌফিকা ফুডস, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, খান ব্রাদার্স, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও আল-হাজ টেক্সটাইল। অন্যদিকে, দরপতনের শীর্ষ ১০ কোম্পানি হলো- সায়হাম টেক্সটাইল, সাংহাই ইন্টারন্যাশনাল, ফ্যামিলিটেক্স, জাহিনটেক্স, সুরভী ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ফিনিক্স ফাইন্যান্স, আরামিট সিমেন্ট ও সাইফ পাওয়ারটেক।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১ হাজার ৪৪৯টি লেনদেনে ৩৩ লাখ ৫৮ হাজার ৫১৮টি শেয়ার হাতবদল হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ১৭ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা।