'ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড'-এ গোল্ড পেলো বিকাশ

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পরিবেশবান্ধব আর্থিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে 'ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬'-এ 'এক্সিলেন্স ইন সাসটেইনেবল প্রোডাক্ট ইনোভেশন' ক্যাটাগরিতে 'গোল্ড অ্যাওয়ার্ড' পেয়েছে বিকাশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এ সম্মাননা গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি