চামড়া ও চামড়াজাত শিল্পের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ট্যানারি ও চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট সহায়ক শিল্পে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ প্রদান করতে পারবে আইএফআইসি ব্যাংক। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাক-অর্থায়ন স্কিম বিতরণ সংশ্লিষ্ট চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি