প্রায়োরিটি গ্রাহকদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ এক্সপার্ট-এর চুক্তি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ এক্সপার্ট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ এক্সপার্ট লিমিটেডের বিভিন্ন স্বাস্থ্যসেবায় আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
