এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের চুক্তি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

কর্মীদের কল্যাণ, আর্থিক সুরক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা জোরদার করতে এনসিসি ব্যাংক মেটলাইফ বাংলাদেশের সঙ্গে গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি করেছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে এনসিসি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
