মেঘনা ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের দুটি চুক্তি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি, গ্রিন ফ্যাক্টরি ও পরিবেশবান্ধব শিল্পের জন্য ১,০০০ কোটি টাকা এবং তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের জন্য ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে মেঘনা ব্যাংক পিএলসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ছাদেকুর রহমান, এসইভিপি ও এসএমই ব্যাংকিং প্রধান মোহাম্মদ সোহেল মিয়া এবং এসএমই ও এগ্রি ব্যাংকিং বিভাগের মোহাম্মদ হোসেন রাজু। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
