কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংকের নতুন শাখা

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দেশের ব্যাংকিং সেবা নেটওয়ার্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় নতুন শাখা উদ্বোধন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন। পেকুয়ায় নবউদ্বোধিত এ শাখার মাধ্যমে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক গ্রাহক, ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের জন্য আধুনিক ও বিস্তৃত ব্যাংকিং পণ্য ও সেবা প্রদান করা হবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি