দুটি পুনঃঅর্থায়ন স্কিমে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পূবালী ব্যাংকের অংশগ্রহণ
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের 'গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং এবং গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম' এবং 'তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে উন্নয়নকল্পে পুনঃঅর্থায়ন স্কিম'-এ যুক্ত হয়েছে পূবালী ব্যাংক পিএলসি। প্রতিটি স্কিমের তহবিলের আকার ১,০০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের আওতায় পরিচালিত এ দুটি স্কিমের জন্য পূবালী ব্যাংক পৃথক দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
