'হজ এজেন্ট কাফেলা কার্ড' চালু করেছে ইসলামী ব্যাংক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

পবিত্র হজ পালন সহজ করার লক্ষ্যে 'হজ এজেন্ট কাফেলা কার্ড' চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ কার্ডের মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন, সকল পস মেশিনে পেমেন্ট সুবিধা ও বছরে সর্বোচ্চ ৪ বার বিমানবন্দরে বলাকা লাউঞ্জ ফ্রি ব্যবহারের সুবিধা পাবেন। প্রত্যেক হজযাত্রী ১২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কার্ডে লোড করে নিতে পারবেন। তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি করা হবে এবং এতে কোন চার্জ নেই। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
