লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নে উল্লেখযোগ্য অবদান ও নৈপুণ্য প্রদর্শনকারী সহকর্মীদের সম্মাননা জানিয়েছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকের অভ্যন্তরে শিক্ষা এবং পেশাগত দক্ষতার মানকে আরও শক্তিশালী করতে বিশেষ অবদানের জন্য 'লার্নিং লুমিনারিজ প্রোগ্রাম ২০২৫'-এর মাধ্যমে ৬৮ জন সহকর্মীকে স্বীকৃতি দিয়েছে ব্যাংকটি। এ প্রোগ্রামের মাধ্যমে মূলত ২০২৫ সালে যারা প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, অ্যাকাডেমিক ক্ষেত্রে অনন্য সাফল্য অর্জন করেছেন এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছেন, তাদেরকে সম্মাননা জানানো হয়েছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি