২৬ সেপ্টেম্বর এপেক্সের ফাউন্ডার্স ডে
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ সেপ্টেম্বর ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। দেশজুড়ে এপেক্সের ৫০০টির বেশি আউটলেটে পালন করা হবে বিশেষ এ অনুষ্ঠান। ২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান ও প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তার ভূমিকা স্মরণ করে দিনটি পালন করা হবে। আয়োজনে এপেক্সের ক্রেতাদের অংশ নেয়ার সুযোগ থাকছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় চমক। এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরোজ মোহাম্মদ বলেন, ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে এপেক্সের দীর্ঘ পথচলার একটি উদযাপন।
