'এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬'-এর বিজয়ীদের পুরস্কৃত করল মিডল্যান্ড ব্যাংক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি (এমডিবি) আয়োজিত 'এমডিবি গোল-রাশ ডিপোজিট ক্যাম্পেইন ২০২৬'-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনাকে কেন্দ্র করে গ্রাহকদের সঞ্চয় ও আমানত বৃদ্ধিতে উৎসাহিত করার লক্ষ্যে এই ক্যাম্পেইনটি চালু করা হয়। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ বিজয়ী গ্রাহক এবং সংশ্লিষ্ট শাখার প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি