এসবিএসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সভা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

এসবিএসি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১৩তম সভা গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা শেষে ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মো. মাকছুদুর রহমান সরকার এফসিএমএ-কে শুভেচ্ছা জানান এসবিএসি ব্যাংক শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন আযহারী ও ড. মোহাম্মদ মোস্তফা হোসাইন। এসময়ে এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এসএম মাঈনুল কবীর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া, রিটেইল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ও এসইভিপি মো. রাশেদ আকতার, ফাইন্যান্স ডিভিশনের প্রধান ও সিএফও মোহাম্মদ আমিনুল হক, ইসলামিক ব্যাংকিং ডিভিশনের প্রধান ও এভিপি সৈয়দ সাকিবুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
