বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো সাউথইস্ট ব্যাংক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পরিবেশবান্ধব ও টেকসই শিল্পায়নে অর্থায়নকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.। সম্প্রতি ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের আওতায় বিশেষ করে সবুজ শিল্প স্থাপন এবং সবুজ কারখানা ভবন নির্মাণে অর্থায়নকে উৎসাহিত করা হবে। চুক্তির ফলে সাউথইস্ট ব্যাংক পিএলসি এ স্কিমের আওতায় যোগ্য উদ্যোক্তা ও গ্রাহকদের অগ্রাধিকারমূলক সুদহারে অর্থায়ন প্রদানের সুযোগ পাবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি