সীমান্ত ব্যাংকের পক্ষ থেকে শাবিপ্রবিকে মাইক্রোবাস প্রদান

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সম্প্রতি সীমান্ত ব্যাংক পিএলসির পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)কে একটি মাইক্রোবাস প্রদান করা হয়। সীমান্ত ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আজীম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. খায়রুল ইসলামের কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন। এসময় বর্ডার গার্ড বাংলাদেশের সেক্টর কমান্ডার (সিলেট) কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি, শাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্টার, পরিবহন প্রশাসক, প্রভোস্ট, হিসাব পরিচালক, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি