শেয়ারবাজারে বড় দরপতন

ডিএসইএক্স কমেছে ৪৫ পয়েন্ট

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে এবং লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় নিুমুখী ছিল।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫৮ পয়েন্ট বা শূন্য দশমিক ৮২ শতাংশ কমে ৫ হাজার ৫৩২ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে ২ হাজার ৯৯ দশমিক ২৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ কমে ১ হাজার ১০৩ দশমিক ৩০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৫টির দর বেড়েছে, ২৭৭টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

দিনের লেনদেনে মোট ২৫ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার ১৫৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৭২৭ কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকা। মোট লেনদেন হয়েছে ২ লাখ ৩ হাজার ৪৮১টি। বাজারে লেনদেন হওয়া 'এ' ক্যাটাগরির ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৮টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। 'বি' ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টির দর বেড়েছে এবং ৬৮টির কমেছে।

'জেড' ক্যাটাগরির ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দর বেড়েছে, ৯১টির কমেছে এবং ১৮টির অপরিবর্তিত রয়েছে। মিউচুয়াল ফান্ডের ৩৩টি ইস্যুর মধ্যে ২৫টির দর বেড়েছে, ২টির কমেছে এবং ৬টির অপরিবর্তিত রয়েছে।