বর্ষসেরা পণ্য হলো রিমার্কের লিলি হুইপড শিয়া বডিওয়াশ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে সোমবার রাজধানীর এক হোটেলে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। নাম্বার ওয়ান হওয়ার এ দৌড়ে আরও ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মতো অনেক পণ্য। জমেকালো আয়োজনে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয়। রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়; বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরার স্বীকৃতি দেওয়া হয়। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকে একত্র করাই পণ্যটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এ পণ্য দেশে বডিওয়াশের বাজার সৃষ্টি করছে বলেও জানানো হয়।