১২ হাজার কোটি টাকার ডিপোজিট অর্জনের মাইলফলক উদযাপন করেছে মধুমতি ব্যাংক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

১২ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক অর্জন করেছে মধুমতি ব্যাংক পিএলসি। গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খান, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ মিসেস সুলতানা জাহান, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, মো. মাহবুবুর রহমান, তানভীর আহমেদ মোস্তফা, মিসেস সৈয়দা শারমিন হোসেন, স্বতন্ত্র পরিচালকবৃন্দ মো. শফিকুল আলম ও মনজুরুল আহসান বুলবুল প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
