ডিএসইতে লেনদেন ৬৯৯ কোটি টাকা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ২০ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৬০৮টি ইউনিট ও শেয়ার লেনদেন হয়েছে। এর বিপরীতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯৯ কোটি ১১ লাখ ৮৩ হাজার ৪২৮ টাকা।
গতকাল বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২৬ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৫০ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৮ দশমিক ৪৫ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৪ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০২ দশমিক ৪৯ পয়েন্টে অবস্থান করছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯০টির শেয়ার দর বেড়েছে, ১৩০টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল এবং এনভয় টেক্সটাইলস।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— সমতা লেদার, এসকে ট্রিমস, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচ্যুয়াল ফান্ড, আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড, ডেল্টা স্পিনার্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, পিপলস লিজিং, প্যারামাউন্ট টেক্সটাইল এবং আল-হাজ্ব টেক্সটাইল।
অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে— ২০ বছর মেয়াদি বাংলাদেশ সরকারি ট্রেজারি বন্ড, ২০ বছর মেয়াদি বিজিটিবি, ফ্যামিলিটেক্স (বিডি), মাইডাস ফাইন্যান্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, প্রাইম ফাইন্যান্স, আনলিমা ইয়ার্ন ডাইং, নুরানী ডাইং এবং ১৫ বছর মেয়াদি বিজিটিবি। গতকাল বুধবার ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৭৬ কোটি ৫৯ লাখ ২ হাজার ২২৯ টাকা।
