বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের চুক্তি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থান এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ১ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক ও কর্মসংস্থান ব্যাংকের মধ্যে গতকাল বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
