মধুমতি ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের চুক্তি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার 'রপ্তানি বহুমুখীকরণ উদ্যোগে পুনঃ অর্থায়ন স্কিম' সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক এ.কে.এম. নূরুন্নবী স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
