ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশে 'প্রফেশনাল সলিডওয়ার্কস বুটক্যাম্প' শুরু
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ডটই)-এর মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (গঞঊ) বিভাগ এবং ডটই-গঞঊ ক্লাবের যৌথ উদ্যোগে সম্প্রতি একটি 'প্রফেশনাল সলিডওয়ার্কস বুটক্যাম্প' শুরু হয়েছে। কম্পিউটার-এইডেড ডিজাইন (ঈঅউ)-এর ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং তাদের শিল্পভিত্তিক প্রকৌশল কাজের জন্য প্রস্তুত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। দুই মাসব্যাপী এই বুটক্যাম্পটি মোট ২৪টি ক্লাসের সমন্বয়ে গঠিত। প্রকৌশল ও পণ্য ডিজাইনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত ঈঅউ প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম 'সলিডওয়ার্কস'-এর ওপর অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে এটি সাজানো হয়েছে। ডটই-গঞঊ ক্লাবের প্রধান উপদেষ্টা ফারহান মাহবুব এবং ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার আহমেদ ফারহানের তত্ত্বাবধানে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
