বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে বরিশালে বাংলা কিউআর (Bangla QR) বিতরণ ও ক্যাশলেস ক্যাম্পেইন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। গত রোববার শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। 'এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর' প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
