বাংলা কিউআর ব্যবহারে সচেতনতা বাড়াতে গভর্নরের অংশগ্রহণে বিশেষ প্রচারণা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশব্যাপী ডিজিটাল পেমেন্টের ব্যবহার সম্প্রসারণ এবং 'বাংলা কিউআর' সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও আইএফআইসি ব্যাংক পিএলসির সহযোগিতায় রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি কাঁচাবাজারে গতকাল সোমবার সকালে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হওয়া এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এজিবি কলোনি কাঁচাবাজার পরিদর্শন করেন এবং 'বাংলা কিউআর' ব্যবহার করে সরাসরি পণ্য ক্রয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট সহজ ও কার্যকর ব্যবহার প্রদর্শন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
