এনসিসি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কার্যকর ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাসমূহ যথাযথভাবে পরিপালনের প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল 'দ্যা চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রিস'। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিনের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্টের (বিএসডি-০৪) পরিচালক দিপ্তী রানী হাজরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. খোরশেদ আলম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
