অগ্রণী ব্যাংকে প্রবেশনারি কর্মকর্তাদের ফাউন্ডেশন কোর্স
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

অগ্রণী ব্যাংক পিএলসির এইচআর ট্রেনিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশন (এবিটিআই)-এর উদ্যোগে ১০২তম ও ১০৩তম ব্যাচের প্রবেশনারি কর্মকর্তাদের 'Foundation Course for Probationary Officers' শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল বুধবার এবিটিআইতে অনুষ্ঠিত হয়েছে। ৩০ কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কোর্সটি ৭ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) পারসুমা আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
