স্বাস্থ্যসেবায় গ্রাহকদের সুবিধা দিতে আরোগ্য-এর সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে ঢাকার অন্যতম হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডারেরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের ওপর ৭.৫% ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই ডিসকাউন্ট সুবিধাটি আরোগ্য প্ল্যাটফর্মের চলমান অন্য যেকোনো অফারের পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে যোগ হবে। এছাড়াও ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডহোল্ডারেরা অতিরিক্ত ১০% ডিসকাউন্ট উপভোগ করবেন। আরোগ্য-এর নিজস্ব ছাড় এবং ব্যাংকের অফার মিলিয়ে গ্রাহকরা ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
