মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মাইক্রোবাস উপহার পূবালী ব্যাংকের
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

বাংলাদেশের অন্যতম বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকে উপহার হিসেবে একটি মাইক্রোবাস হস্তান্তর করেছে এবং ব্যাংকের কালেকশন বুথ ও ইলেকট্রনিক বুথ উদ্বোধন করা হয়েছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী এবং মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মোশাররফ হোসেন , উপাধ্যক্ষ ডা. মোহাম্মদ মাহমুদ আলম ও ব্যাংকের মহাব্যবস্থাপক ও ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান আবু লাইছ মো. শামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মেজবাহুর রহমান। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
