এনআরবি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০) ইস্তেকমাল হোসেন উপস্থিত ছিলেন। গত শনিবার রাজধানীর বনানীতে ক্লাব নটরডেমিয়াম বাংলাদেশ লিমিটেডে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসপিসিডি) মোহাম্মদ আবদুর রব এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১০) মো. মাহফুজুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান সভাপতিত্ব করেন। এবারের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ এর প্রতিপাদ্য ছিলো 'ঝুঁকি ব্যবস্থাপনা ব্যাংকারদের ডিএনএ'র অংশ'। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (বিএসডি-১০) ইস্তেকমাল হোসেন দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি