প্রাইম ব্যাংক ও এনলাইটেন্ড একাডেমির মধ্যে চুক্তি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

প্রাইম ব্যাংক পিএলসি এবং এনলাইটেন্ড একাডেমির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক, প্রাইম ব্যাংক নীরা গ্রাহক, প্রাইম ব্যাংকের গ্রাহকদের সন্তান, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের স্বামী/স্ত্রী ও সন্তানরা এনলাইটেন্ড একাডেমির সেল্ফ-ডিফেন্স প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংক পিএলসির কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শায়লা আবেদীন এবং এনলাইটেন্ড একাডেমির চেয়ারম্যান শারমিন সলিম তুলি। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
