মালয়েশিয়ায় আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সম্মেলন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় 'ইভলভ বিয়ন্ড বিজনেস কনফারেন্স' আয়োজন করেছে আকিজ বশির গ্রুপের দুটি ব্র্যান্ড আকিজ বোর্ড ও আকিজ ডোর। গতকাল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রবিন রিসোর্সেসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে মোট ৮০০ জন অংশ নেন। তাদের মধ্যে আকিজ বোর্ড ও আকিজ ডোরের ব্যবসায়িক সহযোগী, ডিলার ও প্রতিনিধি ছিলেন ৪০০ জন। পাশাপাশি রবিন রিসোর্সেসের ৪০০ জন কর্মী ও ডিলার অংশ নেন। সম্মেলনে ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়। আয়োজনের অংশ হিসেবে গেন্টিং হাইল্যান্ডস ও বারজায়া টাইমস স্কয়ার হোটেল পরিদর্শন করেন অংশগ্রহণকারীরা। এর মাধ্যমে সম্মেলনের বাইরেও তাদের পারস্পরিক যোগাযোগের সুযোগ তৈরি হয়। আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরউদ্দীন ডিলারদের অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার দেন এবং গ্রুপের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন। তিনি বলেন, আকিজ বোর্ড সবসময়ই উদ্ভাবনে বিশ্বাস করে। সম্প্রতি আমরা সিনক্রো মেলামাইন বোর্ড, আল্টিম্যাট বোর্ড, ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড এবং ডিপ এম্বসড বোর্ড বাজারে নিয়ে এসেছি। গ্রাহকদের বহুমুখী চাহিদা পূরণে শিগগিরই আমরা ফার্নিচার কম্পোনেন্টস এবং ডেনসিফাইড উড নিয়ে আসব। সম্মেলনে চারটি পণ্য প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল কাঠের মতো টেক্সচার ও স্পর্শের অনুভূতিসম্পন্ন সিনক্রো মেলামাইন বোর্ড, ওয়েভি ও স্কয়ার প্যাটার্নের ডিপ এম্বসড বোর্ড, ম্যাট ফিনিশের আল্টিম্যাট বোর্ড এবং বোর্ডের বিভিন্ন রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ম্যাচিং ডিজিটাল এজ ব্যান্ড।
