শেয়ার বাজারে ইতিবাচক প্রবণতা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দেশের পুঁজিবাজারে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৬১ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৪২৯ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করেছে। অন্যদিকে, ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক ৩ দশমিক ১৫ পয়েন্ট বা শূন্য দশমিক ১৫ শতাংশ বেড়ে ২ হাজার ৯২ দশমিক ৬৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩৭ পয়েন্ট বা শূন্য দশমিক ২২ শতাংশ বেড়ে ১ হাজার ৭২ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৮৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৭টির দাম বেড়েছে, ১৩৭টির কমেছে এবং ৫১টির দর অপরিবর্তিত রয়েছে। দিন শেষে ডিএসইতে আজ ১ লাখ ৪৮ হাজার ৬১৭টি ট্রেডের মাধ্যমে মোট ১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৬৩০টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
