সাউথইস্ট ব্যাংকের মানি লন্ডারিং বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি ট্রেডভিত্তিক মানি লন্ডারিং বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ ব্যাংকিং অংশীদারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও অর্থপাচার প্রতিরোধ এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. মাহবুব আলম প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি ট্রেডভিত্তিক মানি লন্ডারিং এবং এএমএল/সিএফটি পরিপালনের ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ এবং টিবিএমএল প্রতিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা তুলে ধরেন। সাউথইস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার আবিদুর রহমান চৌধুরী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি টিবিএমএল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
