তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবিগঞ্জ ও ফেনীতে ব্র্যাক ব্যাংকের মতবিনিময়

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের 'উদ্যোগ' স্কিম সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং শাখা এবং ফেনীর ছাগলনাইয়া শাখায় অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন ও সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অর্থায়নের জন্য আবেদন করতে উৎসাহিত করা এবং আবেদনের পুরো প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা করতেই এই সভার আয়োজন করা হয়। দুই উপজেলাতেই এ কর্মসূচির লিড ব্যাংক হিসেবে কাজ করছে ব্র্যাক ব্যাংক। চলতি বছরের ৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠান দুটিতে ১১০ জনেরও বেশি অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, স্থানীয় উদ্যোক্তা, যুব উন্নয়ন সংস্থার সদস্য এবং ব্র্যাক ব্যাংকসহ অন্যান্য তফসিলি ব্যাংকের কর্মকর্তারা এতে অংশ নেন। সভায় স্কিমের উদ্দেশ্য, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং বাছাই প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়। আয়োজকরা সেখানে আবেদনপত্রও বিতরণ করেন, যাতে আগামী ১৫ অক্টোবর আবেদনের শেষ সময়ের আগেই আগ্রহী উদ্যোক্তারা উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদনসংক্রান্ত নানা প্রশ্নের সরাসরি উত্তর পান। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি