জনতা ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুল হুদা
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মো. নূরুল হুদা সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি'র ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, কর্পোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল অপারেশনস (প্রাতিষ্ঠানিক কার্যক্রম) বিভাগের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড (আইএসটিসিএল)-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা বিশেষ করে প্রধান শাখা ও ফরেন এক্সচেঞ্জ কর্পোরেট শাখায় দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন, ট্রেজারি ডিভিশন, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট ডিভিশন এবং খুলনা ও বরিশাল বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
