মিডল্যান্ড ব্যাংক চালু করল ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল, ভ্রমণ, ডাইনিং ও পেমেন্ট সুবিধার সমন্বয়ে ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড চালু করেছে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ ইউ আহমেদ গতকাল বুধবার ঢাকার লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে নতুন কার্ডটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. জাহিদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও মো. নাজমুল হুদা সরকার এবং হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমানসহ মিডল্যান্ড ব্যাংক পিএলসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি