প্রাইম ব্যাংক ও সিমেক ফাউন্ডেশনের চুক্তি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

দেশের স্কুল শিক্ষার্থীদের মধ্যে জীবনমুখী শিক্ষা, পরিবেশ সচেতনতা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে 'বিল্ডিং বেটার সিটিজেনস ইন বাংলাদেশ' শীর্ষক একটি বিশেষ শিক্ষা উদ্যোগ চালুর জন্য সিমেক ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মো. জিয়াউর রহমান এবং সিমেক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মিসেস ফোয়ারা ইয়াসমিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
