সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর ৭৯তম সভা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান 'এক্সিম ইসলামী ইনভেস্টমেন্ট লিমিটেড (ইআইআইএল)'-এর ৭৯তম সভা গতকাল বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইআইআইএল-এর চেয়ারম্যান মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এবং ইআইআইএল-এর পরিচালক আবেদুর রহমান সিকদার, ইআইআইএল পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ শিব্বির হোসাইন এফসিএ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুরুল আলম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
