প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য জিএসি ও হোন্ডা গাড়িতে ব্র্যাক ব্যাংকের বিশেষ অফার

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

জিএসি ও হোন্ডা ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ডিএইচএস মটরস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই চুক্তির আওতায় ব্যাংকটির প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ১ লাখ ৪৫ হাজার টাকা পর্যন্ত ফ্রি গাড়ি রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। এর পাশাপাশি গাড়ি কেনার প্রক্রিয়াকে আরও সহজ করতে ব্যাংকের নির্ধারিত শর্ত সাপেক্ষে গ্রাহকরা ৮০ লাখ টাকা পর্যন্ত বিশেষ অটো লোন সুবিধাও উপভোগ করতে পারবেন। এই অংশীদারিত্বের পরিধি কেবল গাড়ি কেনার মাঝেই সীমাবদ্ধ নয়। প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ডিএইচএস মটরসের আউটলেটগুলো থেকে বছরজুড়ে গাড়ির খুচরা যন্ত্রাংশ ক্রয় এবং মেইনটেন্যান্স সার্ভিসেও বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করবেন। এই আকর্ষণীয় অফারটি আগামী ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি