মধুমতি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মধুমতি ব্যাংক পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা গত বুধবার ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ, হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল। এছাড়াও উপস্থিত ছিলেন, মধুমতি ব্যাংকের ইভিপি ও চিফ অব ইসলামিক ব্যাংকিং ডিভিশন আরএম শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল হেড, নিজাম উদ্দিন, এফএভিপি ও হেড অব শরিয়াহ সেক্রেটারিয়েট মো. নিয়াজ মাহমুদ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
