বাংলাদেশ ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রশিক্ষণ পেলেন কিশোরগঞ্জের উদ্যোক্তারা

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের 'স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম' (এসআইসিআইপি) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এনআরবিসি ব্যাংকের আয়োজনে কিশোরগঞ্জের উদ্যোক্তারা দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা ও ব্যবসা সম্প্রসারণের বিষয়ে প্রশিক্ষণ লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের একটি হোটেলে মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, বিশেষ অতিথি হিসেবে সিলেট জোনের প্রধান মো. আরিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও প্রশিক্ষণ প্রকল্পের উপ-পরিচালক আইয়ুব আলী, এনআরবিসি ব্যাংকের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিলেশন ডিপার্টমেন্টের প্রধান মো. হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি