জনতা ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আব্দুল মতিন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

মো. আব্দুল মতিন সম্প্রতি জনতা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন। পদোন্নতির আগে তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ক্রেডিট এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। মো. আব্দুল মতিন ১৯৯৩ সালে জনতা ব্যাংক পিএলসিতে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এ্যানালিস্ট) হিসেবে যোদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৪ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি প্রধান কার্যালয় ও শাখা পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা দক্ষিণ ও রংপুর বিভাগীয় কার্যালয়ের প্রধানসহ প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড ইন্সপেকশন, এসএমই, শিল্পঋণ, জেনারেল ক্রেডিট, মানবসম্পদ ব্যবস্থাপনা ও রিকভারি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেসিআইএল (জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড)-এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
