শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সম্মানিত চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া। সভায় ব্যাংকের বিনিয়োগ কার্যক্রমে শরিয়াহ্ পরিপালনের উপর গুরুত্বারোপ করা হয় এবং উপস্থাপিত বিভিন্ন বিষয়ে শরিয়াহ্ আলোকে দিকনির্দেশনা ও অনুমোদন প্রদান করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য মুফতী মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরিয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোআ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি