উত্তরা ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সম্প্রতি উত্তরা ব্যাংক পিএলসির 'বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬? কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা-তে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হাশেম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. রাফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালকদ্বয় মো. রেজাউল করিম এবং খন্দকার আলী সামনুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, সব আঞ্চলিক প্রধান এবং শাখা-উপশাখার প্রধানরা অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
